সংবাদদাতা, পুরাতন মালদহ: ফেব্রুয়ারির প্রথম দিকে মালদহের গাজোল ব্লক প্রশাসনের নাম করে এক ব্যক্তিকে আবাস যোজনার কথা বলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিয়ে ছ’হাজার টাকা গায়েব করার অভিযোগ উঠেছিল। এবার গাজোলের জয়েন্ট বিডিওর নাম করে সাইবার প্রতারণার চেষ্টার অভিযোগ উঠল। জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল বুধবার রাতে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে বিষয়টি অবগত করে অন্যদের সতর্ক করেন। একই সঙ্গে তাঁর নামের তিনটি ফেক অ্যাকাউন্টের লিঙ্ক প্রকাশ্যে চিনিয়ে দিয়ে তা এড়িয়ে যাবার পরামর্শ দিয়েছেন। ঘটনায় স্থানীয় এলাকা সহ প্রশাসনের অন্দরে শোরগোল পড়েছে।
Advertisement
ব্লক প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়েন্ট বিডিওর বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। তিনি ২০২৩ সাল থেকে গাজোলে কর্মরত রয়েছেন। তাঁর নামে ফেসবুকে তিনটি ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ওই ফেক অ্যাকাউন্ট থেকে তাঁর চেনা পরিচিতদের মেসেজ করে টাকা চাওয়া হয়েছে।
সম্প্রতি পরিচিতদের কাছ থেকে তিনি বিষয়টি জানতে পেরেছেন। জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল বলেন, আমার ছবি, নাম, বিভিন্ন ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কেউ অসৎ উদ্দেশ্যে ফেক অ্যাকাউন্ট খুলেছে। কিন্তু এগুলি আমার অ্যাকাউন্ট না। আমরা একটাই অ্যাকাউন্ট রয়েছে। আমি কাজের চাপে থানায় যেতে পারিনি। দ্রুত অভিযোগ জানাব। এখনও পর্যন্ত কারও সঙ্গে প্রতারণা হয়েছে বলে খবর পাইনি।
গাজোল থানার পুলিস জানিয়েছে, জয়েন্ট বিডিও আমাদের কাছে অভিযোগ জানাতে এলে সাইবার ক্রাইমে যোগাযোগ করার পরামর্শ দেব। মালদহ সাইবার ক্রাইম থানা জানিয়েছে, অভিযোগ এলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।