Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলের বিজেএমসি’র টোটো ইউনিয়নের সভাপতিকে হুমকি, থানায় অভিযোগ দায়ের

গাজোলের বিজেএমসি’র টোটো ইউনিয়নের সভাপতিকে হুমকি, থানায় অভিযোগ দায়ের
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলের বিজেএমসি’র (ভারতীয় জনতা মজদুর সেলের) টোটো ইউনিয়নের সভাপতি পাণ্ডু সরকারকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। রবিবার এনিয়ে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার ওই সংগঠনের সভাপতি বলেন, ১ ফেব্রুয়ারি রাতে আমি ছিলাম। ফোন করে হুমকি দেয়। কদুবাড়িতে আসতে বলে। মারধর করবে সহ নানা কথা বলে। আমি আতঙ্কিত হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। এটি আইএনটিটিইউসি টোটো ইউনিয়নের কর্মীরা করেছে। যদিও আইএনটিটিইউসি গাজোল ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, এই রকম কোনও ঘটনা ঘটেনি। কেউ ফোনে কথা বলছে, পাশ থেকে কে কী বলছে, এটা কি হুমকি হয়। গাজোল থানার পুলিস জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ