Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে অস্বাভাবিক মৃত্যু

বুধবার রাতে মালদহের গাজোলে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম অভিমন্যু বৈরাগী (৩৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরে ওই ব্যক্তি অবসাদে ভুগছিলেন।

গাজোলে অস্বাভাবিক মৃত্যু
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার রাতে মালদহের গাজোলে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম অভিমন্যু বৈরাগী (৩৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরে ওই ব্যক্তি অবসাদে ভুগছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি বাড়িতেই গলায় ফাঁস দেন। ঘটনাটি বাড়ির এক খুদে দেখে ফেলে। এরপর হইচই পড়ে যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা বাসুদেব মণ্ডল বলেন, অভিমন্যুর বাড়িতে শিবরাত্রির পুজোর প্রস্তুতি চলছিল। সেই সময় বাড়ির সবার অলক্ষ্যে এই ঘটনা। গাজোল থানার পুলিস জানিয়েছে, একজনের মৃত্যু হয়েছে। অভিযোগ হয়নি। দেহ ময়নাতদন্তের পাঠানো হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ