Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে এক যুবতীর অস্বাভাবিক মৃত্যু

মালদহের গাজোলে এক যুবতীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, মৃত যুবতীর নাম মৌমিতা ঋষি (২২)।

গাজোলে এক যুবতীর অস্বাভাবিক মৃত্যু
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলে এক যুবতীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 
Advertisement
পুলিস জানিয়েছে, মৃত যুবতীর নাম মৌমিতা ঋষি (২২)। বাড়ি গাজোলের বিবেকানন্দপল্লিতে। স্থানীয় এবং পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী সোমবার গাজোল থেকে মালদহ টাউনে ঘুরতে গিয়েছিলেন। রাতে বাড়িতে ফিরে আসেন। এদিন সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। 
অনেক ডেকেও সাড়া না মেলায় দরজা ভেঙে ঘুরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। গাজোল থানার পুলিস জানিয়েছে, প্রেমঘটিত কারণে এমন ঘটনা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ