সংবাদদাতা, বসিরহাট: বাংলাদেশে পাচারের আগেই গাঁজা সহ দু’জন গ্রেপ্তার। ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের দোবিলা সীমান্ত এলাকায়। সোমবার রাতে ১০২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা ওই সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজা সহ দু’জন পাচারকারীকে আটক করেন। পরে তাঁদের স্বরূপনগর থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া এক পাচারকারীর নাম হাসান গাজি। বাড়ি স্বরূপনগরে নবাতকাঠি এলাকায়। অন্যজনের নাম মিলন গাজি, বাড়ি আমুদিয়া এলাকায়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিস।



