Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্ঘটনার কবলে ই-রিকশ, ভাঙা কাঁচে গলা কেটে মৃত্যু বালিকার

দুর্ঘটনার কবলে ই-রিকশ, ভাঙা কাঁচে গলা কেটে মৃত্যু বালিকার
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্ঘটনাগ্রস্থ ই-রিকশর ভাঙা কাঁচে গলার নলি কেটে মৃত্যু হল এক বালিকার। মৃতার নাম রিয়া কুমারী (৭)। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগুইআটির নারায়ণতলাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর পাঁচটা দিনের মতো নিজের বাড়ির সামনে খেলছিল  রিয়া। ঠিক তখনই সেখানে মাল নামাতে আসে একটি ই- রিকশ। রিয়া খেলার ছলে সেই রিকশর চাবি অন করতেই, তা চলতে শুরু করে এবং তীব্র গতিতে গিয়ে রাস্তার পাশে থাকা ট্রান্সফর্মারে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ই-রিকশার সামনের ( উইন্ড স্ক্রিন) কাঁচ ভেঙে যায়। এদিকে, টাল সামলাতে না রিয়াও হুমড়ি খেয়ে পড়তেই রিকশার ধারাল ভাঙা কাঁচে তার গলা কার্যত ফালা হয়ে যায়। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় রিয়াকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে এলাকার বাসিন্দারা শোকস্তব্ধ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ