Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘোলায় নাবালিকাকে অপহরণ কাণ্ড: গ্রেপ্তার অভিযুক্ত সঙ্গীতা সিং

প্রেমিকের সঙ্গে যোগসাজশ। অপহরণের নাটক সাজিয়েছিল এক মহিলা। গ্রেপ্তার করা হল অভিযুক্ত মহিলাকে। ঘটনার তদন্তে প্রকাশ্যে এল নতুন এক কীর্তিও।

ঘোলায় নাবালিকাকে অপহরণ কাণ্ড: গ্রেপ্তার অভিযুক্ত সঙ্গীতা সিং
  • ২৩ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রেমিকের সঙ্গে যোগসাজশ। অপহরণের নাটক সাজিয়েছিল এক মহিলা। গ্রেপ্তার করা হল অভিযুক্ত মহিলাকে। ঘটনার তদন্তে প্রকাশ্যে এল নতুন এক কীর্তিও। ঘোলায় ১০ বছরের এক নাবালিকা গত ১৯ মে নিখোঁজ হয়। বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। জানান, তাঁদের পরিবারের পরিচিত এক ব্যক্তি বাড়িতে এসেছিল। অভিযোগ, এরপর তাঁর মেয়েকে লজেন্স দেওয়ার নাম করে গাড়িতে তুলে নিয়ে গিয়েছে ওই ব্যক্তি। ওই নাবালিকার কোনও খোঁজ মিলছে না। অভিযুক্ত ব্যক্তি রিষড়ার বাসিন্দা। পুলিস তদন্তে নেমে জানতে পারে রিষড়ার যে ব্যক্তির নামে অভিযোগ করা হয়েছে তিনি আদতে সেনাবাহিনীর এক জওয়ান। ফোর্ট উইলিয়ামে কর্মরত। তিনি ঘটনার বিন্দুবিসর্গও জানেন না। 

Advertisement

এরপরই পুলিস নাবালিকার পরিবারকে চেপে ধরে। এই পরিস্থিতিতে কামারকুণ্ডু স্টেশন থেকে চলতি মাসের ৪ তারিখ অপহৃত নাবালিকাকেও উদ্ধার হয়। পুলিস নাবালিকার সঙ্গে কথা বলে সঙ্গীতা সিং এবং তাঁর প্রেমিক কৌশিকের পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। এর মধ্যে হাওড়ার দাসনগরে সঙ্গীতা সিংয়ের নিজের ছেলেকে অপহরণের নাটকও প্রকাশ্যে আসে। শেষে গতকাল অর্থাৎ রবিবার রাতে পুলিস সঙ্গীতাকে গ্রেপ্তার করে। এদিন তাকে বারাকপুর কোর্টে তোলা হলে বিচারক আট দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পুলিস জানিয়েছে, ধৃত মহিলার প্রেমিক কৌশিক ও নাবালিকার বাবার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ