Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বস্তায় জৈবসার ভরে আদা চাষ ময়নাগুড়িতে

অভিনব পদ্ধতিতে আদা চাষ শুরু হল ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। আতমা প্রকল্পে এই প্রথম বস্তায় সার ভরে আদা চাষ শুরু হল বুধবার থেকে।

বস্তায় জৈবসার ভরে আদা চাষ ময়নাগুড়িতে
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: অভিনব পদ্ধতিতে আদা চাষ শুরু হল ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। আতমা প্রকল্পে এই প্রথম বস্তায় সার ভরে আদা চাষ শুরু হল বুধবার থেকে। সম্প্রতি স্বনির্ভর গোষ্ঠীর ৪০ জন মহিলাকে এ নিয়ে একদিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। মূলত গ্রামের মহিলাদের স্বনির্ভর করতে এবং জৈব উপায়ে চাষে যাতে সকলে এগিয়ে আসেন, সেই বার্তা দিতেই এই পদ্ধতির প্রয়োগ। 

Advertisement

খাগড়াবাড়ি-২ পঞ্চায়েত এলাকায় রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। সংশ্লিষ্ট প্রকল্প স্থলে তৈরি হচ্ছে জৈবসার। এই সার প্রয়োগের মধ্য দিয়েই বস্তায় করে শুরু হল আদা চাষ। এসডব্লুএম প্রকল্প চত্বরেই এই চাষ শুরু হয়েছে। কৃষকরা খুব কম জায়গায় এই পদ্ধতিতে আদা চাষ করতে পারবেন। 
আতমা প্রকল্পের জলপাইগুড়ির প্রজেক্ট ডিরেক্টর চঞ্চল প্রামাণিক বলেন, বর্তমানে রাসায়নিক সার প্রয়োগ করেই কৃষকরা চাষবাস করছেন। কিন্তু এটা জমির ক্ষতি করছে। জৈব উপায়ে চাষবাসে কৃষকরা যাতে এগিয়ে আসেন সেই চেষ্টা আমরা করছি। পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ। এটা আদা চাষে নতুন দিশা দেখাবে। আতমা প্রকল্পে এমন চাষ প্রথম হচ্ছে। 
প্রকল্পের চেয়ারম্যান বিমলেন্দু চৌধুরী বলেন, বুধবার থেকে বস্তায় আদা চাষ শুরু হল। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে যে মহিলারা কাজ করেন তাঁদের সম্প্রতি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাঁরাই বস্তায় সার-মাটি ভরে আদা চাষ শুরু করলেন। আদার কন্দ আমরা দিচ্ছি। 
খাগড়াবাড়ি-২ পঞ্চায়েতের প্রধান বাবলু রায় বলেন, আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প স্থলে পচনশীল বস্তু দিয়ে যে জৈবসার হচ্ছে, সেটা এই চাষের ক্ষেত্রে প্রয়োগ হবে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ