Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গাইঘাটা সীমান্ত থেকে ১ কুইন্টাল গাঁজা উদ্ধার

চোরাপথে বাংলাদেশে গাঁজা পাচারের চেষ্টা রুখল বিএসএফ। সোমবার গাইঘাটার সুটিয়ার ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে এক কুইন্টাল গাঁজা উদ্ধার করে তারা। তবে, পাচারকারীদের ধরা যায়নি। উদ্ধার হওয়া গাঁজা বনগাঁ শুল্কদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

গাইঘাটা সীমান্ত থেকে ১ কুইন্টাল গাঁজা উদ্ধার
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: চোরাপথে বাংলাদেশে গাঁজা পাচারের চেষ্টা রুখল বিএসএফ। সোমবার গাইঘাটার সুটিয়ার ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে এক কুইন্টাল গাঁজা উদ্ধার করে তারা। তবে, পাচারকারীদের ধরা যায়নি। উদ্ধার হওয়া গাঁজা বনগাঁ শুল্কদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
সুটিয়া সীমান্ত এলাকায় সোমবার রাতে বেশ কয়েকজন ভারী ব্যাগ নিয়ে বাংলাদেশের কাঁটাতারের দিকে যাচ্ছিল। বিষয়টি নজরে আসে বিএসএফের ৬৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের। তাঁরা পাচারকারীদের থামানোর চেষ্টা করেন। তখন ভয়ে জিনিসপত্র ফেলে দিয়ে চম্পট দেয় পাচারকারীরা। এরপরই ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৫০টি প্যাকেট উদ্ধার করেন জওয়ানরা। জানা গিয়েছে, প্যাকেটগুলি থেকে মোট ১০৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এগুলি বাংলাদেশে পাচারের ছক ছিল দুষ্কৃতীদের। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ