Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গাইঘাটায় অস্ত্র সহ ২ দুষ্কৃতী ধৃত

গাইঘাটায় অস্ত্র সহ ২ দুষ্কৃতী ধৃত
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিস। ধৃতদের নাম শুভঙ্কর মিশ্র ও সুমন সরকার ওরফে পিন্টু। ধৃতদের কাছ থেকে দুটি দেশি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। শুভঙ্করের বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহরে। সুমন খড়দহের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে টহল দেওয়ার সময় জামদানি কালভার্ট এলাকায় দু’জনকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে পুলিস। তাদের আটক করে তল্লাশি করতেই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। এরপরই পুলিস তাদের গ্রেপ্তার করে। আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ধৃতরা। বুধবার তাদের বনগাঁ আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন। আগ্নেয়াস্ত্র গুলি কোথা থেকে এনেছিল, কি উদ্দেশ্য ছিল তাদের, খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ