Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালের জয়কৃষ্ণপুরে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

ঘাটালের জয়কৃষ্ণপুরে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল থানার জয়কৃষ্ণপুরে মাধ্যমিকের এক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সকালে দেহটি উদ্ধারের পরই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ছাত্রীর এবার ওই থানার কালীচক  উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। পুলিস জানিয়েছে, এদিন সকালেই ছাত্রীর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
শান্ত স্বভাবের ওই ছাত্রীটি পড়াশোনাতেও ভালো ছিল। এলাকায় সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। ছাত্রীর বাবা জানান, মেয়েকে নিয়ে বাড়িতেও কোনও রকম সমস্যা বা ঝগড়াঝাটি হয়নি। তবুও কেন মেয়ে ওই সিদ্ধান্ত নিল তা বুঝে উঠতে পারছেন না ওই পরিবারের সদস্যরা।
তবে বুধবার টিউশনি পড়ে ফেরার পর থেকেই ছাত্রীটিকে বেশ অন্যমনস্ক দেখাচ্ছিল। তাই  টিউশনিতে কোনও সমস্যা হয়েছে কিনা তা নিয়েও পরিবার সংশয়ে রয়েছে। এদিকে পুলিসও ওই ছাত্রীর মৃত্যু নিয়ে ধোঁয়াশাতে রয়েছে। প্রেমঘটিত কারণে সমস্যা হতে পারে বলে পুলিস অনুমান করছে। পুলিস জানিয়েছে,অভিযোগ দায়ের হলে ছাত্রীর মোবাইল থেকে তথ্য উদ্ধার করে প্রকৃত ঘটনার তদন্ত শুরু করবে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ