Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে ফের রাজ্যের রিপোর্ট তলব

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে ফের রাজ্যের রিপোর্ট তলব
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে রাজ্যের কাছে ফের রিপোর্ট তলব করল হাইকোর্ট। বৃহস্পতিবার রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি রাজ্য। দু’সপ্তাহের মধ্যে রাজ্যকে প্রকল্প সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। 
Advertisement
এর আগে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে বন্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় তথ্য উল্লেখ করা হলেও রিপোর্টে মাস্টার প্ল্যান শুরু করা নিয়ে কোনও তথ্য ছিল না। কীভাবে ওই প্রকল্পের কাজ হচ্ছে এবং পরিকল্পনা কী, তা নিয়ে রিপোর্ট দিতে হবে। সেচ ও জলপথ পরিবহণ দপ্তরের প্রধান সচিবকে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নিয়ে ওই রিপোর্ট দিতে হবে। এদিন রাজ্যের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। যাবতীয় তথ্য রিপোর্ট আকারে জমা দেওয়ার কথাও জানিয়েছে রাজ্য। দু’সপ্তাহ পর মামলার শুনানি।
Advertisement
সম্পর্কিত সংবাদ