Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটাল মহকুমাকে রেল মানচিত্রে যুক্ত করতে দিল্লিতে স্মারকলিপি

ঘাটাল মহকুমাকে রেল মানচিত্রে যুক্ত করতে দিল্লিতে গিয়ে নানা মন্ত্রকে স্মারকলিপি দেওয়া হল। বুধবার বিদ্যাসাগর রেলপথ মিশনের তরফে ওই স্মারকলিপি দেওয়া হয়। মিশনের সভাপতি প্রসেনজিৎ কাপাস ও সহ-সভাপতি অর্ধেন্দু মাজি বলেন, ২০০৯-১০ এবং ২০১০-১১সালে পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে আরামবাগ ও চন্দ্রকোণা পর্যন্ত যে রেল প্রকল্পগুলি বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলি ফের চালু করার দাবিতে এই কর্মসূচি হয়েছে

ঘাটাল মহকুমাকে রেল মানচিত্রে যুক্ত করতে দিল্লিতে স্মারকলিপি
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মহকুমাকে রেল মানচিত্রে যুক্ত করতে দিল্লিতে গিয়ে নানা মন্ত্রকে স্মারকলিপি দেওয়া হল। বুধবার বিদ্যাসাগর রেলপথ মিশনের তরফে ওই স্মারকলিপি দেওয়া হয়। মিশনের সভাপতি প্রসেনজিৎ কাপাস ও সহ-সভাপতি অর্ধেন্দু মাজি বলেন,  ২০০৯-১০ এবং ২০১০-১১সালে পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে আরামবাগ ও চন্দ্রকোণা পর্যন্ত যে রেল প্রকল্পগুলি বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলি ফের চালু করার দাবিতে এই কর্মসূচি হয়েছে। দিল্লিতে যাওয়ার আগে মিশনের তরফে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তে পথসভা করা হয়। পাঁশকুড়া-আরামবাগ ও পাঁশকুড়া-চন্দ্রকোণা পর্যন্ত এলাকার সাংসদ ও বিধায়কদের থেকে সুপারিশপত্র চাওয়া হয়। তবে সমস্ত বিধায়ক ও সাংসদের থেকে সুপারিশপত্র মেলেনি।
Advertisement
২০১৫ সালে রেলমন্ত্রী সুরেশ প্রভু আরামবাগ-ইড়পালা রেলপথের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন। জমি জরিপ শুরু হলেও পরে প্রকল্পটি থমকে যায়। ২০২৪ সালে বিদ্যাসাগর রেলপথ মিশনের প্রতিনিধিরা জানতে পারেন, পাঁশকুড়া-ঘাটাল রেলপথের প্রকল্পটি ‘ফ্রিজ’ অবস্থায় পড়ে রয়েছে। প্রকল্পটি শুরু করার উদ্দেশ্যেই তাঁরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে এদিন স্মারকলিপি দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ