Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে দিব্যাঙ্গদের শংসাপত্র প্রদান

ঘাটালে দিব্যাঙ্গদের শংসাপত্র প্রদান
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: বুধবার ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে দিব্যাঙ্গদের শনাক্ত করে তাদের শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করা হল। এদিন জলসরা রামকৃষ্ণ হাইস্কুলে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিসিন, অস্থি, ইএনটি এবং চক্ষু বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল। ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল বলেন, সেখানে মোট ১৩৭ জন দিব্যাঙ্গকে চিহ্নিত করা হয়। তাদের মধ্যে ৩০ জনকে সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী শংসাপত্র দিয়ে দেওয়া হয়েছে। বাকি ১০৭জনকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পরে শংসাপত্র দেওয়া হবে। এদিনের ক্যাম্পে আধিকারিক হিসেবে বিডিও অভীক বিশ্বাস, ঘাটালের বিএমওএইচ মহম্মদ সহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ