Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘোষণা করেও ধর্নায় বসল না কমলাগাঁও সুজালি অঞ্চল তৃণমূল

ইসলামপুরের কমলাগাঁও সুজালির পঞ্চায়েত প্রধান নুরি বেগমের বিরুদ্ধে প্রশাসন এফআইআর না করলে সোমবার থেকে বিডিও অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসার হুমকি দিয়েছিল স্থানীয় অঞ্চল তৃণমূল নেতৃত্ব।

ঘোষণা করেও ধর্নায় বসল না কমলাগাঁও সুজালি অঞ্চল তৃণমূল
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরের কমলাগাঁও সুজালির পঞ্চায়েত প্রধান নুরি বেগমের বিরুদ্ধে প্রশাসন এফআইআর না করলে সোমবার থেকে বিডিও অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসার হুমকি দিয়েছিল স্থানীয় অঞ্চল তৃণমূল নেতৃত্ব। গত বুধবার এই হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার পর্যন্ত এফআইআর কিংবা প্রধানের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেয়নি। তারপরেও এদিন ধর্নায় বসেননি সুজালির অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। এতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ধর্নার হুমকিকে বিরোধীরা খালি কলসির আওয়াজ বলে কটাক্ষ করেছেন। প্রসঙ্গত, গত বুধবার ইসলামপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। প্রধানের বিরুদ্ধে একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে এফআইআর করার দাবিতে সরব হয়েছিলেন বিক্ষোভকারীরা। এরপর বিডিও’র সঙ্গে এক প্রতিনিধি দল দীর্ঘ সময় আলোচনা করে। পরে বাইরে বেরিয়ে ধর্নায় বসার কথা ঘোষণা করেছিলেন দলের অঞ্চল সভাপতি আবদুস সাত্তার। এদিন তিনি বলেন, জেলা প্রশাসন আমাদেরকে অফিসে ডেকেছিল। ধর্নার ঘোষণা করার পরের দিন রায়গঞ্জে জেলাশাসকের অফিসে গিয়েছিলাম। সেখানে জেলা প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে শীঘ্রই প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য কিছুদিন সময় দরকার। তাই আমরা আপাতত ধর্নায় বসার কর্মসূচি স্থগিত রেখেছি। দেখছি জেলা প্রশাসন কী পদক্ষেপ করছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ