Bartaman Logo
১০ জুন, ২০২৬

ঘুষ নিয়ে গ্রেপ্তার ন্যাকের চেয়ারম্যান সহ আরও ১০ জন

ঘুষ নিয়ে গ্রেপ্তার ন্যাকের চেয়ারম্যান সহ আরও ১০ জন
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: শিক্ষাপ্রতিষ্ঠান যেন এ প্লাস প্লাস তকমা পায়। সেই উদ্দেশে ন্যাকের পরিদর্শনকারী কমিটিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে অন্ধ্রপ্রদেশের গুন্টুরের কোনেরু লক্ষ্মাইয়া এডুকেশন ফাউন্ডশেনের (কেএলইএফ) বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে শনিবার ন্যাকের পরিদর্শনকারী কমিটির চেয়ারম্যান সমরেন্দ্রনাথ সাহা সহ সাত সদস্যকে গ্রেপ্তার করল সিবিআই। এদের মধ্যে রয়েছেন জেএনইউ-এর এক অধ্যাপক। গ্রেপ্তার করা হয়েছে আরও তিনজনকে। এরা হলেন অন্ধ্রপ্রদেশের ওই শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য ও আরও দুই প্রশাসনিক আধিকারিক। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, ধৃতদের কাছ থেকে নগদ টাকা, সোনা, মোবাইল ফোন ও ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে। ন্যাকের আধিকারিকদের হাতে রাখতে এগুলি ঘুষ হিসেবে দেওয়া হয়েছিল। এই ঘটনায় কেএলইএফের প্রেসিডেন্ট কোনেরু সত্যনারায়ণ, ন্যাকের প্রাক্তন আধিকারিক এল মঞ্জুনাথ রাও সহ আরও কয়েকজনের নামে এফআইআর দায়ের করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ