Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিলকান্দা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে ভুতুড়ে ভোটার

ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআর নিয়ে দেশজুড়ে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। এই পরিস্থিতিতে খড়দহের বিলকান্দা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে হদিশ মিলল ভুতুড়ে ভোটারের।

বিলকান্দা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে ভুতুড়ে ভোটার
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআর নিয়ে দেশজুড়ে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। এই পরিস্থিতিতে খড়দহের বিলকান্দা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে হদিশ মিলল ভুতুড়ে ভোটারের। ভোটার তালিকার কাজ করতে গিয়ে সম্প্রতি তৃণমূল কর্মীরা দেখতে পান, একই এপিক নম্বরে দু’জনের নাম। বিলকান্দা দু’নম্বর পঞ্চায়েতের একটি বুথের ভোটার তালিকায় নাম রয়েছে একই ব্যক্তির দুই স্ত্রীর। তাঁদের একজনের নাম যমুনা সাহা। দ্বিতীয় জনের নাম সুমনা সাহা। যমুনা সাহার খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু বাস্তবে কোনও অস্তিত্বই নেই সুমনা সাহা নামে অন্য মহিলার। এছাড়া ওই একই বুথে মৃত যমুনা রায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সময় দেখা গিয়েছে, মৃত্যুর আগেই তাঁর নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। পাশাপাশি তাঁর এপিক নম্বরে যমুনা হালদার নামে একজনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়ে গিয়েছে। সে মহিলার বাস্তবে অস্তিত্বই নেই বলে দাবি স্থানীয় তৃণমূল নেতাদের। জেলা নির্বাচনী আধিকারিক খতিয়ে দেখার আশ্বাস দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ