Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘন কুশায়ার জেরে বিঘ্নিত বিমান পরিষেবা

ঘন কুশায়ার জেরে বিঘ্নিত বিমান পরিষেবা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হল বিমান পরিষেবা। এদিন ভোর ৫টা ৪০ মিনিট থেকে থেকে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যায় কলকাতা বিমানবন্দর চত্বর। দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছিল যে, ‘লো ভিজিবিলিটি প্রসিডিওর’ ব্যবস্থা নিতে হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে গিয়েছিল বলে এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রের খবর। ঘণ্টা দুয়েকের বেশি সময় ধরে বিমান পরিষেবা স্বাভাবিক ছন্দে ছিল না। এইসময় মাত্র ৩৯টি বিমান ওঠা-নামা করেছে। দেরিতে চলাচল করেছে ১১টি বিমান। একইসময়ে ঢাকা বিমানবন্দরেও দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় সেখানে বিমান নামতে পারেনি, সেগুলি ঘুরিয়ে দেওয়া হয়।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ