সংবাদদাতা, বসিরহাট: ঘোজাডাঙা সীমান্ত থেকে বাংলাদেশিকে গ্রেপ্তার করল বিএসএফ। ধৃতের নাম আয়নাল খাঁ, বাংলাদেশের মুন্সিরগঞ্জে বাড়ি। রবিবার ভোরে ভারত বাংলাদেশের সীমান্ত বসিরহাটের ঘোজাডাঙায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের। জিজ্ঞাসাবাদের সময়ে তিনি কোনও বৈধ নথি দেখাতে পারেননি। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে বিএসএফ তাঁকে আটক করে বসিরহাট থানার পুলিসের হাতে তুলে দেয়। পুলিস তাঁকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে।



