Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নবাগত কুরাসাওয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত জার্মানি

জার্মানি বিশ্বকাপে কুরাসাওয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে চ্যালেঞ্জের মুখোমুখি। নতুন স্কোয়াড নিয়ে জয় পেতে প্রস্তুত নাগেলসম্যান। বিস্তারিত পড়ুন।

নবাগত কুরাসাওয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত জার্মানি
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হিউস্টন: চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। অথচ শেষ দু’টি আসরে গ্রুপ পর্বের গণ্ডি টপকাতে পারেননি জার্মানরা। জোয়াকিম লো, হান্স ফ্লিক হয়ে দলের ব্যাটন এখন জুলিয়ান নাগেলসম্যানের হাতে। ২০২২ বিশ্বকাপের ব্যর্থতার পর দলের খোলনলচে বদলে ফেলেছেন তিনি। অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ের, আন্তোনিও রুডিগার, জোশুয়া কিমিচ, লেরয় গোরেৎস্কা, কাই হাভার্টের মতো হাতে গোনা ৯জন ছাড়া পুরো স্কোয়াডই নতুন। একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়েই গৌরব পুনরুদ্ধারের লড়াইয়ে নামছে হিটলারের দেশ। রবিবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জার্মানির সামনে আনকোরা কুরাসাও। প্রথমবার বিশ্বকাপের আসরে খেলতে নামা প্রতিপক্ষের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করাই লক্ষ্য জুলিয়ান নাগেলসম্যান ব্রিগেডের।

Advertisement

পঞ্চম বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে গত ৩ জুন মার্কিন মুলুকে পা রাখে জার্মানি। উত্তর ক্যারোলিনায় উইনস্টোন-সালেমে গড়ে ওঠে তাদের বেস ক্যাম্প। কাপযুদ্ধের অভিযান শুরুর আগে অবশ্য দলে অভিজ্ঞতার অভাব কিছুটা হলেও চিন্তায় রাখবে জার্মান কোচকে। বিশেষত কাই হাভার্ট, জামাল মুসিয়ালা কিংবা লেরয় সানে, অতীতে দেশের হয়ে কেউই সেভাবে বড় মঞ্চে নিজেদের সেরাটা মেলে ধরতে পারেনি। ক্লাব ফুটবলে অবশ্য তাঁরা সকলেই প্রতিষ্ঠিত। তাই ছেলেদের মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না বলেই মত নাগেলসম্যানের। অন্যদিকে, বিশ্বকাপের আসরে প্রথমবার খেলতে নামার আগে রীতিমতো টগবগ করে ফুটছে ডিক অ্যাডভোকাটের ছেলেরা। দলের অধিনায়ক লিয়ান্ড্রো বাকুনা তো হুংকার দিয়েই রেখেছেন, তাঁরে হালকা ভাবে নিলে ভুল করবে প্রতিপক্ষ। বিশ্বকাপের অভিযান শুরুর আগে অবশ্য মেক্সিকোর গরম চিন্তায় রাখছে দু’দলকে। রবিবার ম্যাচের সময় প্রায় ৩৩ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। তাই প্রবল গরমে সেরাটা মেলে ধরাই চ্যালেঞ্জ ফুটবলারদের সামনে।

Advertisement
সম্পর্কিত সংবাদ