Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বড় দলকে বেগ দিতে মরিয়া জর্জ টেলিগ্রাফ

বড় দলকে বেগ দিতে মরিয়া জর্জ টেলিগ্রাফ
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতিষ্ঠা: ১৯২৫ সাল।

Advertisement

ইতিহাস: দীর্ঘ লড়াইয়ের পর ১৯৪৬ সালে প্রথম ডিভিশনে প্রবেশ। পরবর্তীতে ঘরোয়া লিগে বড় দলের গাঁট হিসাবে পরিচিত। 
উল্লেখযোগ্য ফুটবলার: মনোরঞ্জন ভট্টাচার্য, অলোক মুখার্জি, সত্যজিৎ চ্যাটার্জিদের উত্থান জর্জ থেকেই। এমনকী সুরজিৎ সেনগুপ্তর মতো তারকাও জর্জ টেলিগ্রাফ থেকেই অবসর নেন। গড়ের মাঠে অন্যতম সাপ্লাই লাইন এই ক্লাব। চলতি মরশুমে দলের কোচ সায়ন্তন দাস রায়। ময়দানের বেশ কিছু পরিচিত মুখ নিয়েই স্কোয়াড সাজাচ্ছেন তিনি। অরিজিৎ সিং, পঙ্কজ রায়, সুপ্রিয় ঘোষ ছাড়াও ইস্ট বেঙ্গলের প্রাক্তনী অভিষেক কুঞ্জমকে সই করানো হয়েছে।
কোচের মন্তব্য: মোহন বাগান, ইস্ট বেঙ্গলের সঙ্গে একই গ্রুপে রয়েছে জর্জ। ফুটবলাররা রোমাঞ্চিত। বড় দলের বিরুদ্ধে উজাড় করে দিতে মরিয়া। ম্যাচ অনুযায়ী পরিকল্পনা থাকবে।’
সেরা পারফরম্যান্স: ২০২০ সালে আইএফএ শিল্ড রানার্স। এছাড়া ১৯৯২ ও ২০০২ সালে ঘরোয়া লিগে তৃতীয়। 
লক্ষ্য: ছন্দ পাওয়া জরুরি। দলে বেশ কিছু প্রতিশ্রতিমান ফুটবলার রয়েছেন। তাঁদের প্রতিষ্ঠা দিতে চায় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি সোনালি অতীত ফিরিয়ে আনাই টার্গেট।

Advertisement
সম্পর্কিত সংবাদ