নয়াদিল্লি: এবার নয়া সেনাপ্রধান হবেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন বর্তমান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেনাপ্রধানের দায়িত্ব থেকে অবসর নিচ্ছেন। তারপরই নয়া দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল শেঠ। শনিবার কেন্দ্রের তরফে তাঁর নাম ঘোষণা করা হয়। জেনারেল দ্বিবেদী ২০২৪ সালে ৩০তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। দু’বছর সেই দায়িত্ব পালনের পর তিনি অবসর গ্রহণ করতে চলেছেন। জানা যাচ্ছে, ভারতীয় সেনায় প্রায় চার দশক ধরে নানা দায়িত্ব সামলেছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। ১৯৮৬ সালের ডিসেম্বরে প্রথম খড়কবাসলায় ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে তিনি সশস্ত্র কোরে যোগ দেন। তাঁর দীর্ঘ কেরিয়ারে জম্মু ও কাশ্মীরে জঙ্গি মোকাবিলার দায়িত্ব সামলেছেন। দক্ষিণ পশ্চিম ও সাদার্ন কমান্ডের হয়ে সুদর্শন চক্র কোরের নেতৃত্বও দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ।



