Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গধেয়ারকুঠি হাইস্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

গধেয়ারকুঠি হাইস্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ধূপগুড়ি: অ্যাডমিট কার্ড নিতে লাগবে ১০০ টাকা। প্রতিবাদে ধূপগুড়ির গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়ারা। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শুক্রবার স্কুলের তরফে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা। কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীরা গিয়ে দেখে সেই অ্যাডমিট কার্ড নিতে দিতে হবে ১০০ টাকা। পড়ুয়ারা ওই টাকা দিতে অস্বীকার করায় অ্যাডমিট কার্ড না দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, খেলা বাবদ ৫০ টাকা, সরস্বতী পুজো বাবদ ৪০ টাকা এবং অন্যান্য খরচ বাবদ ১০ টাকা নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে পড়ুয়ারা স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডাউকিমারী থানার পুলিস। পরে পুলিসের মধ্যস্থতায় স্কুল কর্তৃপক্ষ কম টাকা নেওয়ার সিদ্ধান্ত নিলে বিক্ষোভ উঠে যায়। স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ বিশ্বাস বলেন, ছাত্রদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। তা মিটে গিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ