Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাছ থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, অফিসে দেহ মিলল কেয়ারটেকারের

গাছ থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, অফিসে দেহ মিলল কেয়ারটেকারের
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: দু’টি পৃথক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। একটি মাটিগাড়ায় অন্যটি রাজগঞ্জে। মাটিগাড়া ব্লকের শিবমন্দির মাওরিয়া বস্তিতে সোমবার ভোরে ৭১ বছর বয়সী এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম কান্দুরা রায়। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে খাওয়া শেষে সকলে ঘুমিয়ে পড়েন। তবে সোমবার ভোরে বাড়ির পিছনে একটি গাছের মধ্যে ওই বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিস। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
Advertisement
অপর ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের কুমারপাড়ায়। সেই এলাকার ২৫ বছর বয়সী গোপাল মালাকার নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে খবর, যুবক একটি বেসরকারি অফিসে কেয়ারটেকারের কাজ করত। রবিবার সেখানেই তার দেহ ঝুলন্ত অবস্থায় পুলিস উদ্ধার করে। এরপর সোমবার দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে আনা হয়। 
এদিকে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে খড়িবাড়ি গৌরসিংজোতের বাসিন্দা তরুণচন্দ্র বর্মন নামের ২০ বছরের এক যুবকের। পুলিস জানিয়েছে, রবিবার নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে সে। এতেই মৃত্যু হয় ওই যুবকের। এছাড়াও আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ ও ৪০বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য এদিন মর্গে আনা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ