Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গোবরডাঙায় কনেযাত্রীদের বাস আটকে মারধর, ধৃত ৩

গোবরডাঙায় কনেযাত্রীদের বাস আটকে মারধর, ধৃত ৩
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: চলছিল গাড়ি থামিয়ে পুজোর চাঁদা আদায়। তা করতে গিয়ে রাস্তায় আটকে দেওয়া হয় কনেযাত্রীদের বাস সহ দু’টি গাড়ি। উদ্যোক্তাদের দাবি মতো চাঁদা না দেওয়ায় শুরু হয় বচসা। এরপর তা মারধর পর্যন্ত গড়ায়। এমনকী মহিলাদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গোবরডাঙা থানা এলাকায়। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোবরডাঙা থানার পুলিস। ধৃতরা হল অসিত ঘোষ, ছোট্টু ঘোষ ও বিধান কর্মকার। রবিবার তাদের বারাসত আদালতে পেশ করা হলে দু’দিনের পুলিস হেফাজত হয়েছে। এরপর রবিবার এলাকার ২৫টি ক্লাবের কর্তাদের থানায় ডেকে চাঁদা আদায়ে জুলুমবাজি নিয়ে সতর্ক করেছে পুলিস।
Advertisement
বাগদা থেকে কন্যাযাত্রীদের একটি বাস সহ দু’টি গাড়ি যাচ্ছিল গোবরডাঙার উদ্দেশ্যে। গোবরডাঙা-গাইঘাটা রোড ধরে বাসটি যাওয়ায় সময় গৈপুর মাঝেরপাড়া এলাকায় গাড়িগুলিকে আটকে চাঁদা দাবি করেন স্থানীয় ক্লাবের সদস্যরা। চাঁদাও দেন কন্যাযাত্রীরা। কিন্তু, ক্লাবের সদস্যরা আরও টাকা দাবি করলে বিবাদ তীব্র হয়। অভিযোগ, এরপর শুরু হয় পুরুষ যাত্রীদের মারধর। বাস থেকে নেমে এনিয়ে প্রতিবাদ করেন মহিলারা। তাঁদেরও মারধর, ধাক্কা সহ শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ক্লাবের তিন সদস্যকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ