Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গোবরডাঙায় চালু আড়াই কোটি টাকায় তৈরি নাইট শেল্টার

গোবরডাঙায় চালু আড়াই কোটি টাকায় তৈরি নাইট শেল্টার
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: অসহায় গৃহহীন মানুষদের জন্য ছিল না কোনও স্থায়ী আস্তানা। কথনও ফুটপাত, বা স্টেশনের প্ল্যাটফর্ম, অথবা গাছের নীচেই কাটত দিনরাত। পথচলতি মানুষদের কাছ থেকে চেয়ে খাবার খেতেন। এবার এই অসহায় মানুষদের পাশে দাঁড়াল গোবরডাঙা পুরসভা। শুধু থাকা নয়, তাঁদের জন্য চারবেলার খাবারের ব্যবস্থাও করছে তারা। বৃহস্পতিবার ‘সুখনীড়’ নামে দোতলা নাইট শেল্টারের উদ্বোধন করলেন পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত। ২ কোটি ৫৭ লক্ষ টাকা খরচ করে গৃহহীনদের থাকার জন্য এই দোতলা বাড়িটি বানিয়েছে পুরসভা। এখানে পৃথক পৃথকভাবে পুরুষ ও মহিলা মিলে ৫০ জনের থাকার ব্যবস্থা হয়েছে। পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, এতদিন পুরসভা এলাকার গৃহহীনদের জন্য থাকা বা খাওয়ার স্থায়ী ব্যবস্থা ছিল না। এবার তা হল। এখানে চারবেলা খাবারের খরচ পুরসভাই বহন করবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ