Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন  

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল বুধবার। এদিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একটি বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় শীর্ষক বক্তব্য রাখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবনের নির্দেশক তথা বাংলা সাহিত্যের অধ্যাপক অমলকুমার পাল।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন
 
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালদহ: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল বুধবার। এদিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একটি বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে  প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় শীর্ষক বক্তব্য রাখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবনের নির্দেশক তথা বাংলা সাহিত্যের অধ্যাপক অমলকুমার পাল। এদিন প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্রকুমার চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নিবন্ধক বিশ্বজিৎ দাস সহ অন্যান্য আধিকারিক, শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীরা অংশ নেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ