Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রাণে মারার হুমকি ‘আইসিস কাশ্মীর’-এর, পুলিসের দ্বারস্থ গম্ভীর

খুনের হুমকি পেলেন গৌতম গম্ভীর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দিনই দু’টি হুমকি মেইল পান তিনি। ‘আইসিস কাশ্মীর’-এর থেকে এসেছে এই হুমকি মেইলগুলি।

প্রাণে মারার হুমকি ‘আইসিস কাশ্মীর’-এর, পুলিসের দ্বারস্থ গম্ভীর
  • ২৪ এপ্রিল, ২০২৫ ১৩:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: খুনের হুমকি পেলেন গৌতম গম্ভীর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দিনই দু’টি হুমকি মেইল পান তিনি। ‘আইসিস কাশ্মীর’-এর থেকে এসেছে এই হুমকি মেইলগুলি। যার পরিপ্রেক্ষিতে বুধবার পুলিসের দ্বারস্থ হন ভারতীয় ক্রিকেট দলের কোচ তথা বিজেপির প্রাক্তন সাংসদ। গম্ভীরের দপ্তরকে উদ্ধৃত করে বৃহস্পতিবার এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

Advertisement

জানা গিয়েছে, বুধবার মোট দু’টি হুমকি মেইল পান গম্ভীর। একটি দুপুরে এবং অন্যটি বিকেলে। যাতে লেখা ছিল, ‘আই কিল ইউ’। অর্থাৎ, আমি তোকে খুন করব। এই হুমকি মেলের পরিপ্রেক্ষিতে দিলি্ল পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন গম্ভীর। রাজধানীর রাজেন্দ্রনগর থানায় অভিযোগ জানান তিনি। দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন পুলিসকে। তাঁর পরিবার নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করার আর্জি জানিয়েছেন।
গম্ভীরের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে পুলিসও। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে তাদের তরফে জানানো হয়েছে। বর্তমানে পুলিসি নিরাপত্তা পান ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ। হুমকি মেইলের পরিপ্রেক্ষিতে তাঁর এবং তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর। যদিও গম্ভীরের নিরাপত্তা সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি পুলিসের তরফে।

Advertisement
সম্পর্কিত সংবাদ