Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্যাসের ভর্তুকি পেতে ব্যাঙ্ক সংক্রান্ত নথি জমার নির্দেশ

গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক পদ্ধতিতে ই-কেওয়াইসি বা আধার যাচাইয়ের কাজ এখনও শেষ হয়নি। সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, যাঁরা গ্যাসের ভর্তুকি পাচ্ছেন না, তাঁরা যাতে ডিস্ট্রিবিউটরদের কাছে তাঁদের ব্যাঙ্কের নথি জমা করেন, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

গ্যাসের ভর্তুকি পেতে ব্যাঙ্ক সংক্রান্ত নথি জমার নির্দেশ
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক পদ্ধতিতে ই-কেওয়াইসি বা আধার যাচাইয়ের কাজ এখনও শেষ হয়নি। সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, যাঁরা গ্যাসের ভর্তুকি পাচ্ছেন না, তাঁরা যাতে ডিস্ট্রিবিউটরদের কাছে তাঁদের ব্যাঙ্কের নথি জমা করেন, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement

গ্যাস গ্রাহকের আধার যাচাইয়ের কাজ শুরু হয় ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে। সূত্রের খবর, সেই কাজ এখনও প্রায় ৪০ শতাংশ বাকি আছে। আগামী ৩১ মার্চের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এর আগে একাধিকবার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে তা বৃদ্ধি করাও হয়েছে। ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, আধার যাচাই না হলে কী হবে, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি কেন্দ্র। তবু গ্রাহক স্বার্থেই সেই কাজ জরুরি। তাঁদের কথায়, বহু গ্রাহকের ভর্তুকি বন্ধ হয়ে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের গরমিল থাকার কারণে। ব্যাঙ্ক সংযুক্তিকরণ তার অন্যতম একটি কারণ। এক্ষেত্রে গ্রাহকরা যত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউটরের অফিসে এসে তাঁদের ব্যাঙ্ক সংক্রান্ত নথি জমা করবেন, তত তাড়াতাড়ি তাঁদের ভর্তুকি চালু হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ