Bartaman Logo
১৫ জুন, ২০২৬

মাথার দাম ১ লক্ষ, উত্তরপ্রদেশে এনকাউন্টারে মৃত গ্যাংস্টার

একাধিক খুন, ডাকাতিতে অভিযুক্ত। এমনই গ্যাংস্টারকে এনকাউন্টারে নিকেশ করল উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স।

মাথার দাম ১ লক্ষ, উত্তরপ্রদেশে এনকাউন্টারে মৃত গ্যাংস্টার
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: একাধিক খুন, ডাকাতিতে অভিযুক্ত। এমনই গ্যাংস্টারকে এনকাউন্টারে নিকেশ করল উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার আজমগড়ের এই ঘটনায় নিহত শঙ্কর কানোজিয়ার মাথার দাম ছিল ১ লক্ষ টাকা। পাশাপাশি শুক্রবার রাতে আরও দু’জন ‘মোস্ট ওয়ান্টেড’ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস। একজন মিরাট ও অন্যজন মুজফ্ফরনগর থেকে গ্রেপ্তার হয়েছে। পুলিসের অভিযানে দু’জনেই জখম হয়েছে। তাদের মধ্যে একজনের মাথার দামও ছিল  ১ লক্ষ টাকা। শনিবার সকালে পুলিস সূত্র মারফৎ খবর পায়, আজমগড়ে একটি বড়সড় অপরাধের পরিকল্পনা করছে শঙ্কর ও তার গ্যাং। এরপরই অভিযানে নামে এসটিএফ। জাহানাগঞ্জে শঙ্কারকে ঘিরে ফেলা হয়।  তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা জবাব দেয়  পুলিসও। এর জেরে জখম হয় শঙ্কর। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই অভিযানে ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ