Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গড়িয়া, ব্রহ্মপুরে ৬ জায়গায় বসল মিনিমাস্ট আলোকস্তম্ভ

গড়িয়া, ব্রহ্মপুরে ৬ জায়গায় বসল মিনিমাস্ট আলোকস্তম্ভ
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন অঞ্চলে রাস্তার আলো কম ছিল। অন্ধকারাচ্ছন্ন পথঘাটে সমস্যায় পড়তেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই ভোগান্তি মিটেছে। গড়িয়া, ব্রহ্মপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে মিনিমাস্ট লাইট। গড়িয়া অঞ্চলের ব্রহ্মপুর এলাকার পূর্বাশা, কামডহরি নারকেলবাগান, সতীন্দ্রপল্লি, আতাবাগান ডি-ব্লক, ঘোষপাড়া ও বিধানপল্লি ধাপার মাঠে বসানো হয়েছে মিনিমাস্ট লাইট। সম্প্রতি সেগুলির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। স্থানীয় বাসিন্দারা জানান, অঞ্চলের পথবাতিগুলি পর্যাপ্ত ছিল না। নতুন করে এই আলোকবাতি বসানোয় রাস্তাঘাট ঝলমল করছে। স্থানীয় ১১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপ দাস বলেন, অঞ্চলের কয়েকটি এলাকায় রাস্তাঘাট আলো-আঁধারি অবস্থায় ছিল। সেই পরিস্থিতির বদল ঘটেছে। পুরসভার আলোক বিভাগ জানাচ্ছে, গত কয়েক বছর ধরে সুউচ্চ হাইমাস্ট বাতিস্তম্ভ বসানো বন্ধ রাখা হয়েছে। কারণ, ঝড়ের সময় সেগুলি ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। রক্ষণাবেক্ষণেরও ঝক্কি পোহাতে হয়। এই ধরনের তুলনামূলক কম উঁচু বাতিস্তম্ভ বসানো হলে সেই সমস্যা থাকে না। তাই শহরের বিভিন্ন অঞ্চলে এই মিনিমাস্ট লাইট বসানো হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ