• ‘গ্লোবট্রটার’ নয়, এস এস রাজামৌলি পরিচালিত পরের ছবির নাম ‘বারাণসী’। সম্প্রতি হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে ছিল এই সিনেমার প্রথম ঝলক মুক্তির অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে উঠেছিল। অনুষ্ঠানে সিনেমার ঝলক প্রকাশ্যে আনার পাশাপাশি মহেশ বাবুর চরিত্রটির সঙ্গে পরিচয় করান পরিচালক। জানা গিয়েছে, পৌরাণিক চরিত্র রুদ্রর ভূমিকায় দেখা যাবে মহেশ বাবুকে। দীর্ঘদিন পর এই সিনেমার হাত ধরে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর অভিনীত চরিত্র মন্দাকিনী। খলচরিত্রে দেখা যাবে পৃথ্বিরাজ সুকুমারণকে। ‘কুম্ভ’ চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে এখনও এক বছর অপেক্ষা করতে হবে এই সিনেমার জন্য। ভিএফএক্স-এর অনেক কাজ বাকি রয়েছে। বেশ কিছু দৃশ্যের শ্যুটিংও বাকি রয়েছে। ছবির আবহসংগীতের দায়িত্বে এম এম কিরাবাণী।



