Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ছুটিতে বিক্রান্ত

তিনি ব্যস্ত অভিনেতা। ‘টুয়েলভথ ফেল’ মুক্তির পর থেকে তাঁর ব্যস্ততা আরও বেড়েছে। তিনি অর্থাৎ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সদ্য শেষ করেছেন ‘আখোঁ কি গুস্তাখিয়াঁ’ ছবির শ্যুটিং।

ছুটিতে বিক্রান্ত
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিনি ব্যস্ত অভিনেতা। ‘টুয়েলভথ ফেল’ মুক্তির পর থেকে তাঁর ব্যস্ততা আরও বেড়েছে। তিনি অর্থাৎ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সদ্য শেষ করেছেন ‘আখোঁ কি গুস্তাখিয়াঁ’ ছবির শ্যুটিং। বিপরীতে অভিনেত্রী শানায়া কাপুর। বিক্রান্তের হাতে রয়েছে ‘হোয়াইট’, ‘ডন ৩’, ‘দোস্তানা ২’-এর মতো বড় ছবি।  এছাড়াও বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবিতে দেখা যাবে তাঁকে। ওই সিনেমায় আবার মুখ্য চরিত্রে থাকবেন শাহিদ কাপুর। এই ব্যস্ততার আবহে সাময়িক বিরতি নিচ্ছেন বিক্রান্ত। ছুটি কাটাতে গিয়েছেন তিনি। সূত্রের খবর, কয়েকদিনের জন্য ইউরোপ সফরে গিয়েছেন অভিনেতা। একটানা কাজ করে যাওয়ায় বিশ্বাসী নন অভিনেতা। বরং জীবনকেও উপভোগ করতে চান তিনি। সে কারণেই এতগুলি ছবির মাঝে নিজেকে সময় দিতে ব্যাগ গুটিয়ে ঘুরতে বেরিয়েছেন নায়ক। পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোই লক্ষ্য বিক্রান্তের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ