Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

উৎস গোমুখ থেকে গঙ্গাসাগর মোহনা কয়েক হাজার কিমি সাইকেলে পাড়ি

কয়েক হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে এসে পৌঁছেছেন গঙ্গার মোহনায় গঙ্গাসাগরে। এতদিন রাস্তায় কাটাচ্ছেন।

উৎস গোমুখ থেকে গঙ্গাসাগর মোহনা কয়েক হাজার কিমি সাইকেলে পাড়ি
  • ২৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: কয়েক হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে এসে পৌঁছেছেন গঙ্গার মোহনায় গঙ্গাসাগরে। এতদিন রাস্তায় কাটাচ্ছেন। দেশের কোথায় কি ঘটছে সে সম্পর্কে খুব একটা ধারণা নেই। এই রাজ্যে চাকা থামার পর জানতে পারলেন বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ফলে যে কাজটা করেছিলেন দেশজুড়ে এই রাজ্যে এসে তা আরও পরিপূর্ণতা পেল। রাজনৈতিক দলের কর্মীদের কাছে পেয়ে তাঁদের কাছেও সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আর্জি জানালেন।

Advertisement

সমুদ্র সৈকত দূষণমুক্ত রাখার বার্তা দিতেই সাইকেল চালিয়ে ঘুরছেন উত্তরপ্রদেশের বারাণসীর শুভম পাল। গঙ্গার উৎস গোমুখ থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন। প্রায় চারমাস পর এসে পৌঁছলেন গঙ্গার মোহনায় গঙ্গাসাগরে। জানা গিয়েছে, ডিসেম্বর মাসে যাত্রা শুরু করেছিলেন। প্রথমে পৌঁছন গুজরাত। সেখানে গিয়ে সৈকত পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে বোধোদয় হয়। তারপরই সিদ্ধান্ত, সাইকেল চালিয়ে দেশের সব উপকূল এলাকায় যাবেন। সৈকত দূষণমুক্ত রাখার আর্জি জানাবেন। 
একটি সাইকেলে নিত্যব্যবহার্য জিনিসপত্র বোঝাই করলেন। বেরিয়ে পড়লেন দেশ ভ্রমণে। সাইকেল সারানোর কয়েকটি যন্ত্রপাতিও সঙ্গে নিয়েছিলেন। সেগুলি কাজে দেয়। যাত্রাপথে বেশ কয়েক জায়গায় সাইকেল খারাপ হয়ে গিয়েছিল। যন্ত্র ছিল বলে নিজেই দু’চাকা মেরামত করে নিয়েছেন। তারপর আবার যাত্রা শুরু। গঙ্গাসাগরে দাঁড়িয়ে শুভমবাবু বলেন, ‘উপকূলীয় অঞ্চলের বহু মানুষের সঙ্গে কথা হয়েছে। ওঁদের সমুদ্র সৈকত রক্ষার বিষয়ে আর্জি জানিয়েছি। গঙ্গার উৎস থেকে এই যাত্রা শুরু করেছিলাম। কপিলমুনি মন্দিরের পুণ্যধামে এসে শেষ করলাম। পশ্চিমবঙ্গে শুনলাম ভোট হবে। রাজনৈতিক দলের কর্মীদেরও এ বিষয়ে আর্জি জানিয়েছি।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ