Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দীঘার জগন্নাথ মন্দির থেকে রাজবাড়ি, ব্যস্ততা বাগনানে

গত কয়েক বছর ধরে হাওড়া গ্রামীণ জেলার যে ক’টি মণ্ডপ থিম বানিয়ে নজর কেড়েছে তার মধ্যে অন্যতম হল বাগনান। এবছরও একাধিক পুজো থিমের মাধ্যমে সাজতে শুরু করেছে।

দীঘার জগন্নাথ মন্দির থেকে  রাজবাড়ি, ব্যস্ততা বাগনানে
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: গত কয়েক বছর ধরে হাওড়া গ্রামীণ জেলার যে ক’টি মণ্ডপ থিম বানিয়ে নজর কেড়েছে তার মধ্যে অন্যতম হল বাগনান। এবছরও একাধিক পুজো থিমের মাধ্যমে সাজতে শুরু করেছে।

Advertisement

বাগনানের জাতীয় সংঘের পুজো নামকরা। ৫৩ তম বর্ষে পা দিয়েছে এই পুজো। প্রায় ১০ লক্ষ টাকা বাজেট এবার। এবারের থিম, ধ্যানের গভীরে জেগে উঠুক দেবীর দীপ্তি। পুজো কমিটির সম্পাদক সোমদেব দত্ত জানান, বর্তমানে পৃথিবী বিভিন্ন কারণে অশান্ত। অশান্ত পৃথিবীকে শান্ত করার বার্তা দিতেই এই থিম বানানো হয়েছে। অন্যদিকে বাগনানের বাঁটুল ক্লাবের পুজো এবার ৮১ বর্ষে পদার্পণ করল। প্রায় ছ’লক্ষ টাকা বাজেট পুজোর। এবারের থিম, প্রদীপের অন্তরালে জ্যোতির্ময়ী। পুজো কমিটির কার্যকরী সভাপতি সুকুমার ধাড়া জানান, পুরনো দোতলা রাজবাড়ির আদলে মণ্ডপ হচ্ছে। থাকছে কামান, ফোয়ারা, নাটমন্দির, নকুলেশ্বরের মন্দির, জমিদার বাড়ির দুর্গামন্দির, পুণ্যঘাট, বাগান। বাড়ির মূল প্রবেশদ্বারের উপর একটি সিংহ এবং বাইরে গেট থাকছে। অন্যদিকে গোহালবেড়িয়া ক্লাব ইস্ট ক্লাবের পুজো এবার ৭১তম বর্ষে পা দিল। প্রায় সাত লক্ষ টাকা বাজেট এই পুজোর। পুজো কমিটির সম্পাদক প্রসেনজিৎ সাহা জানান, দীঘার জগন্নাথ মন্দিরের আদলে এবার মণ্ডপ তৈরি হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ