Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জগন্নাথ মন্দির দেখার সুযোগ দিচ্ছে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব

এবার পুজোয় দীঘার জগন্নাথদেবের মন্দির দেখার সুযোগ করে দিচ্ছে আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব।

জগন্নাথ মন্দির দেখার সুযোগ দিচ্ছে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: এবার পুজোয় দীঘার জগন্নাথদেবের মন্দির দেখার সুযোগ করে দিচ্ছে আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। প্রায় দু’বিঘা জমির উপর ১২৫ ফুট উচ্চতার বিশাল মণ্ডপটি গড়ে উঠছে। প্রতিদিন ২৫-৩০ জন শিল্পী দিনরাত এক করে কাজ করছেন। বাঁশ ও বাটামের কাজ শেষ হয়ে কাপড় সাঁটানোর কাজ চলছে। ফাইবারের মাধ্যমে মন্দিরের ভিতরে ও বাইরে শিল্পকলাকে ফুটিয়ে তোলা হবে। থিমের সঙ্গে সঙ্গতি রেখে মণ্ডপে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা থাকবেন। জিয়াগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পুজো চলতি বছরে ৮৩ বছরে পা দিতে চলেছে। তবে গত তিন বছর ধরে বিগ বাজেটের থিমের পুজো হচ্ছে। ২০২৩ সালে প্রথম বছরে কাশীর বিশ্বনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে জেলাবাসীর নজর কেড়েছিল আজিমগঞ্জের ক্লাবটি। গত বছরের থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির। দু’বছর পুজোর দিনগুলিতে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মণ্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছিল। উদ্যোক্তাদের দাবি, এবছর গত দুই বছরের তুলনায় আরও বেশি মানুষ আজিমগঞ্জে ভিড় করবে। পুজোর অন্যতম উদ্যোক্তা প্রসেনজিৎ ঘোষ বলেন, থিমের পুজোর প্রথম বছর থেকেই মানুষ আমাদের ভালোবাসা দিচ্ছে। গত বছর পুজোর দিনগুলিতে মোট চার লক্ষের বেশি দর্শনার্থীর সমাগম হয়েছিল। আশা করছি, এবার আরও মানুষ আসবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ