Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিএসিপি পরিচয় দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়, ধৃত বন্ধু

রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে বন্ধুর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। দাবিমতো টাকা না দিলে ব্যক্তিগত সমস্যা প্রকাশ্যে জানিয়ে দেওয়া ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।

ডিএসিপি পরিচয় দিয়ে ভয়  দেখিয়ে টাকা আদায়, ধৃত বন্ধু
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে বন্ধুর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। দাবিমতো টাকা না দিলে ব্যক্তিগত সমস্যা প্রকাশ্যে জানিয়ে দেওয়া ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। ভয়ে অভিযোগকারী প্রথমে কিছু টাকা দেন। পরে আরও টাকা দাবি করায় তিনি কালীঘাট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত রাহুল রায়কে সোমবার রাতে কালীঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও অভিযোগকারী একই পাড়ার বাসিন্দা। ছোটোবেলা থেকেই দুজনের বন্ধুত্ব। কয়েকদিন আগে রাহুল রায় বন্ধুর সঙ্গে দেখা করে। সে জানায়, রাজ্য পুলিশের ডিএসপি চাকরির পেয়েছে। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য আইডি কার্ড দেখায়। এরপরই অভিযোগকারী স্বর্ণেন্দু সরকার বন্ধুকে ব্যক্তিগত বিষয় বলে ফেলেন। সেই  সুযোগ নেয় রাহুল। সে জানায়, তাকে পাঁচ লক্ষ টাকা না দিলে এগুলি সকলকে বলে দেবে। এত টাকা নেই বলে সাফ জানিয়ে দেন স্বর্ণেন্দু। এরপর অভিযোগকারীকে দুদিন আগে এটিএমের সামনে নিয়ে গিয়ে দুদফায় ১২ হাজার টাকা জোর করে তোলায় অভিযুক্ত। সেই টাকা নিয়ে নেয়। তারপরেও টাকা দাবি করায় স্বর্ণেন্দু বুঝতে পারেন, তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এরপরই তিনি কালীঘাট থানায় লিখিত অভিযোগ করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ