Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শেষ আটে ভারতের শ্রীরাম

ব্রাজিলের মার্সেলো ফেদ্রিজ্জি ডোমালাইনার সঙ্গে জুটি বেঁধে খেলতে নেমেছিলেন ভারতীয় তরুণ।

শেষ আটে ভারতের শ্রীরাম
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: ফরাসি ওপেনে পুরুষদের ডাবলসে তৃতীয় রাউন্ডে ভারতের শ্রীরাম বালাজি নারায়াণস্বামী। ব্রাজিলের মার্সেলো ফেদ্রিজ্জি ডোমালাইনার সঙ্গে জুটি বেঁধে খেলতে নেমেছিলেন ভারতীয় তরুণ। সোমবার তাঁদের প্রতিপক্ষ ছিলেন জার্মানির টিম পুৎজ ও কেভিন কারওয়াইজ। দুই সেটের দুরন্ত লড়াই শেষে ৭-৫, ৬-৪ ব্যবধানে জিতে কোর্ট ছাড়েন শ্রীরামরা। কোয়ার্টার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হেনরি প্যাটন ও হ্যারি হেলিওভারা। 

Advertisement

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে নামতে চলেছেন আলেকজান্ডার জেরেভ। দ্বিতীয় বাছাই তারকার প্রতিপক্ষ স্পেনের রাফায়েল জোদার। এই ম্যাচের উপর নির্ভর করছেে সেরা তিন বাছাই তারকার মধ্যে কেউ শিরোপা পাবেন কিনা। এদিকে দীর্ঘ চার বছর পর ফের টেনিস কোর্টে ফেরার সিদ্ধান্ত নিলেন সেরেনা উইলিয়ামস। ইংল্যান্ডে কুইন্স চ্যাম্পিয়নশিপে খেলবেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ