Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্নপূর্ণা যোজনায় নাম তুলতে ফাঁদ পাততে পারে জালিয়াতরা, হুগলিতে সতর্কতা প্রচার পুলিশের

অন্নপূর্ণা যোজনায় নাম তোলা নিয়ে জালিয়াতির আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। এই প্রকল্পে অনলাইন প্রক্রিয়ায় নাম নথিভুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে, এমনটাই মনে করছে পুলিশ মহল।

অন্নপূর্ণা যোজনায় নাম তুলতে  ফাঁদ পাততে পারে জালিয়াতরা, হুগলিতে সতর্কতা প্রচার পুলিশের
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অন্নপূর্ণা যোজনায় নাম তোলা নিয়ে জালিয়াতির আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। এই প্রকল্পে অনলাইন প্রক্রিয়ায় নাম নথিভুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে, এমনটাই মনে করছে পুলিশ মহল। তাই হুগলির গ্রামীণ পুলিশের কর্তারা নাগরিকদের সচেতন করতে ময়দানে নামছেন। যাতে জালিয়াতদের পাঠানো লিংকে কেউ ক্লিক না করেন, তা জনসাধারণকে বোঝাতে প্রচারের পরিকল্পনা করেছেন তাঁরা। কারও প্ররোচনায় পা না দেওয়া, সরকারি ওয়েবসাইট ব্যবহার করা সহ একগুচ্ছ প্রতিরোধমূলক পদক্ষেপের সঙ্গে নাগরিকদের পরিচয় করাতে চাইছেন পুলিশ কর্তারা।

Advertisement

ভয় কোথায়? পুলিশ মহল সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের মধ্যে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা নিয়ে আগ্রহ আছে। আবার, পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের নাম অন্নপূর্ণা যোজনায় থাকবে বলে রাজ্য সরকার জানিয়েছে। কিন্তু গোটা বিষয়টি নিয়ে নাগরিকদের মধ্যে স্পষ্ট ধারণা নেই। সেই সঙ্গে আধার-প্যান কার্ডের লিংক, সরাসরি উপভোক্তার কাছে টাকা পৌঁছানো সহ ব্যাংক আকাউন্ট সংক্রান্ত বিশেষ নির্দেশিকাগুলি এই প্রকল্পের সঙ্গে জুড়ে আছে। যা নিয়ে সাধারণ মানুষের মনে উদ্বেগ আছে। কারণ, অনেকেই ওই বিষয়গুলির সঙ্গে পরিচিত নয়। এই অবস্থাকে ফাঁদ হিসাবে ব্যবহার করতে পারে জালিয়াত চক্র। তারা অন্নপূর্ণা যোজনার জন্য মোবাইলে লিংক পাঠিয়ে ক্লিক করার প্রস্তাব দিতে পারে। যা বিপজ্জনক। আবার, কোনো ব্যক্তিও সহায়তার নাম করে ফাঁদ পাততে পারে। সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনা জালিয়াতদের কাছে বড়ো সুযোগ এনে দিয়েছে বলেই পুলিশ মহল মনে করছে।
এই অবস্থায় ধারাবাহিক প্রচারের মাধ্যমে সচেতনতা গড়তে প্রচারে নামছেন পুলিশ কর্তারা। হুগলি গ্রামীণের এক পুলিশ কর্তা জানিয়েছেন, কী করা উচিত এবং কী করা উচিত নয়, তা নিয়ে সামাজিক মাধ্যম সহ সর্বত্র প্রচারের কাজ শুরু হয়েছে। অন্নপূর্ণা যোজনা সরকারি প্রকল্প। ফলে, সরকারি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো মাধ্যম যাতে নাগরিকরা ব্যবহার না করেন, তা নিয়ে সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যেই পরিকল্পনা রূপায়ণের কাজ শুরু হয়েছে। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে নাগরিক মহল্লায় তীব্র আগ্রহের কথা আমরা জানি। এই বিষয়টিকে জালিয়াতরা যাতে হাতিয়ার করতে না পারে, তার জন্য আমরাও নাগরিকদের সচেতন করার চেষ্টা করব। তবে আমাদের সরকার যেমন কড়া পদক্ষেপ নিয়েছে, তাতে অন্নপূর্ণা যোজনা নিয়ে কেউ কাটমানি খাওয়ার চেষ্টা করবে না বলেই ম঩নে হয়। প্রসঙ্গত, আগামী ১ জুন অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু হবে। কেবলমাত্র সেখানেই আবেদন জমা সহ যাবতীয় তথ্য মিলবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ