নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্য ভবনের এক আধিকারিকের বিরুদ্ধে। ওই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে প্রতারিত পরিবার। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তারা। ওই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, পুলিসকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে। কেস ডায়েরিও তলব করেছেন বিচারপতি। পাশাপাশি, আবেদনকারী পরিবার যাতে নিরাপদে থাকতে পারে, সেই বিষয়টিও নিম্ন আদালতকে বিবেচনা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।



