Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাতে অজানা জন্তুর হামলায় জখম চার, ভয়ে কাঁটা গোটা গ্রাম

জলপাইগুড়ির গ্রামে অজানা জন্তুর আতঙ্ক। রাতে অন্ধকারে নামলে সেটি হানা দিচ্ছে লোকালয়ে। গোয়ালে ঢুকে গবাদি পশু টেনে নিয়ে যাচ্ছে। এমনকি আক্রমণ থেকে পার পাচ্ছে না সাধারণ মানুষও।

রাতে অজানা জন্তুর হামলায় জখম চার, ভয়ে কাঁটা গোটা গ্রাম
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির গ্রামে অজানা জন্তুর আতঙ্ক। রাতে অন্ধকারে নামলে সেটি হানা দিচ্ছে লোকালয়ে। গোয়ালে ঢুকে গবাদি পশু টেনে নিয়ে যাচ্ছে। এমনকি আক্রমণ থেকে পার পাচ্ছে না সাধারণ মানুষও। 

Advertisement

শনিবার রাতে জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের শোভাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। অজানা সেই জন্তুর হামলায় ইতিমধ্যে মোট চারজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে এক মহিলা আছেন। আহত একজনকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
জখমদের দাবি, চিতাবাঘ হামলা চালায় তাদের উপর। তবে চিতাবাঘের হামলার আশঙ্কা প্রাথমিকভাবে উড়িয়ে দিয়েছে বন দফতর। তাদের দাবি, জন্তুটি শিয়াল হতে পারে। পায়ের ছাপ খতিয়ে দেখা হচ্ছে।
অজানা জন্তুর আক্রমণের খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। সেটিকে চিহ্নিত করে দ্রুত খাচাবন্দি করার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন গ্রামবাসীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ