Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাকরি দেওয়ার নামে টাকা আদায়, ধৃত চার প্রতারক

আয়ুষ স্বাস্থ্যমিত্র’ প্রকল্পের নামে ভুয়ো চাকরির টোপ দিয়ে প্রতারণার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে দীঘা কোস্টাল থানার পুলিশ।

চাকরি দেওয়ার  নামে টাকা আদায়, ধৃত চার প্রতারক
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: ‘আয়ুষ স্বাস্থ্যমিত্র’ প্রকল্পের নামে ভুয়ো চাকরির টোপ দিয়ে প্রতারণার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে দীঘা কোস্টাল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম পারভেজ আলি, প্রদীপ মাইতি, স্বপন রায় ও আশিস গুহ। পারভেজ দক্ষিণ দিনাজপুরের বেতাহারের বাসিন্দা। প্রদীপ দীঘার দহদয়া ও স্বপন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা। আশিসের বাড়ি উত্তর ২৪পরগনার ভাটপাড়ায়। পারভেজ এই প্রতারণা চক্রের মূল মাথা বলে জানা গিয়েছে। তাকে ওড়িশার ভুবনেশ্বর থেকে গ্রেফতার করা হয়েছে। ওড়িশার একটি আয়ুর্বেদিক ওষুধ সরবরাহকারী সংস্থার নামে ভুয়ো অনুমোদনের নথি তৈরি করে। তা দেখিয়ে আয়ুষ স্বাস্থ্যমিত্র প্রকল্পের চাকরি দেওয়ার নাম করে অভিযুক্তরা বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র জমা নিচ্ছিল। ফি বাবদ মাথাপিছু ২০০টাকা করে নেওয়া হচ্ছিল। বিভিন্ন এলাকায় তাদের চক্র সক্রিয় রয়েছে। চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছিল। এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানতে পেরে শুক্রবার পুলিশ তিনজনকে দীঘার খাদালগোবরা এলাকা থেকে গ্রেফতার করে। তাদের জেরা করে পারভেজকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ জানতে পেরেছে, প্রতারকরা এর আগে পূর্ব মেদিনীপুর জেলায় অনেককে চাকরির টোপ দিয়ে আবেদনপত্র এবং টাকা সংগ্রহ করেছে। খাদালগোবরা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা থানায় খবর দেন। তাছাড়া অন্যান্য জেলায় তাদের প্রতারণা চক্রের জাল ছড়িয়ে রয়েছে। এরা সরল সাদাসিধে সাধারণ মানুষকে টার্গেট করে এবং চাকরি দেওয়ার নামে প্রতারণা করত বলে পুলিশের ধারণা। দীঘা কোস্টাল থানার এক পুলিশ আধিকারিক বলেন, এই প্রতারণা চক্র সম্পর্কে বিস্তারিত জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ