Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৫ কোটিতে খুটামারা নদীর চানঘাটে সেতুর শিলান্যাস

বিধানসভা এলাকায় চানঘাটে সেতুর দাবি একবারও তুলে ধরতে শুনিনি এলাকার বিজেপি বিধায়ককে। সোমবার শীতলকুচিতে সেতুর কাজের সূচনায় এসে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

৫ কোটিতে খুটামারা নদীর চানঘাটে সেতুর শিলান্যাস
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শীতলকুচি: বিধানসভা এলাকায় চানঘাটে সেতুর দাবি একবারও তুলে ধরতে শুনিনি এলাকার বিজেপি বিধায়ককে। সোমবার শীতলকুচিতে সেতুর কাজের সূচনায় এসে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এদিন শীতলকুচি ব্লকের চানঘাটে খুটামারা নদীর উপর সেতুর নির্মাণ কাজের সূচনা করেন মন্ত্রী। ৪ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয়ে ৯৬ মিটার সেতুটি নির্মাণ হবে। 

Advertisement

মন্ত্রী বলেন, এখন যিনি এলাকার বিধায়ক, তিনি বিধানসভার ভিতরে এই সেতুর বিষয়ে আলোচনা করেছেন বলে শুনিনি। কোনও কাজ না করে বিজেপি নেতারা শুধু ধর্মের সুড়সুড়ি দিয়ে ভোটে জেতার চিন্তা করছেন। কিন্তু যেখানে আমাদের বিধায়ক নেই, সেই এলাকাগুলিতেও উন্নয়নমূলক কাজ করছি। 
এ প্রসঙ্গে বরেনচন্দ্র বলেন, বিজেপি ধর্মের সুড়সুড়ি দেয় না। সেতুটি আরও আগে হওয়া উচিত ছিল। সবকিছুতেই বিজেপির উপর দায় চাপানো তৃণমূল নেতাদের স্বভাব। বিজেপি বিধায়করা কোনও কাজের পরিকল্পনা নিলে উদয়নবাবুর নির্দেশে তা পাশ হয় না। 
চানঘাটে খুটামারা নদীর উপর সেতু তৈরির দাবিতে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই সরব। এই নদী পেরিয়ে চানঘাট, রথেরডাঙা, পূর্ব শীতলকুচি, মধ্য শীতলকুচি সহ কয়েকটি গ্রামের বাসিন্দা গোঁসাইরহাট বাজারে যান। বর্ষায় সাঁকো ভেঙে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার বাসিন্দা। সেতুর কাজ শুরু হওয়ায় বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া বইছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ