Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘ডাইনোসর’ যুগের জীবাশ্ম উদ্ধার!

পুকুরের জন্য চলছিল মাটি খনন। সেখানেই মিলল হাড়ের জীবাশ্ম। দেখতে অনেকটা ডাইনোসরের মতো। সম্প্রতি এই ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের জয়সলমিরের মেঘা গ্রাম।

‘ডাইনোসর’ যুগের জীবাশ্ম উদ্ধার!
  • ২২ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

জয়সলমির: পুকুরের জন্য চলছিল মাটি খনন। সেখানেই মিলল হাড়ের জীবাশ্ম। দেখতে অনেকটা ডাইনোসরের মতো। সম্প্রতি এই ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের জয়সলমিরের মেঘা গ্রাম। খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে ভিড় জমান গ্রামবাসীরা। উদ্ধার হওয়া জীবাশ্মের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বুধবার এলাকা পরিদর্শনে যান ফতেগড়ের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ভারতরাজ গুর্জর ও তেহসিলদার। ভারতরাজ বলেন, ‘প্রশাসনের উচ্চস্তরে বিষয়টি জানানো হয়েছে। জীবাশ্মের বৈজ্ঞানিক পরীক্ষার জন্য ঘটনাস্থলে আসবে জিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার টিম। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরেই সবকিছু স্পষ্ট হবে।’ প্রত্নতত্ত্ববিদ পার্থ জাগানির কথায়, ‘উদ্ধার হওয়া জীবাশ্মের মধ্যে কাঠ রয়েছে। তার সঙ্গে বড় কঙ্কালের অংশ পাওয়া গিয়েছে। এগুলি ১০ লক্ষ বছরের বেশি পুরনো হতে পারে। সম্ভবত ডাইনোসরের যুগের।’ তবে পরীক্ষার আগে সিদ্ধান্ত নিতে নারাজ অধ্যাপক শ্যাম সুন্দর মীনা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ