Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

তোলা না দেওয়ায় অ্যাম্বুলেন্স চালককে মারধর, ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলার

তোলা দিতে অস্বীকার করায় এক অ্যাম্বুলেন্স চালককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার হীরালাল বাউরির বিরুদ্ধে।

তোলা না দেওয়ায় অ্যাম্বুলেন্স চালককে মারধর, ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলার
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: তোলা দিতে অস্বীকার করায় এক অ্যাম্বুলেন্স চালককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার হীরালাল বাউরির বিরুদ্ধে। আক্রান্ত চালক মানিক ধীবর। তোলাবাজি ও শারীরিক নিগ্রহের ঘটনায় নিজের এবং পরিবারের নিরাপত্তার দাবি জানিয়ে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই অ্যাম্বুলেন্স চালক। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলার।

Advertisement

অভিযোগকারী  মানিক ধীবর জানান, তৃণমূল জমানায় গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চালানোর সময় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলারকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে মাসোহারা দিতে হত। তাঁর দাবি, ভয়ে তিনি দীর্ঘদিন অনলাইনের মাধ্যমে সেই টাকা পাঠাতেন। কিন্তু রাজ্যে সরকার পরিবর্তনের পর আর টাকা দিতে রাজি না হওয়ায় সম্প্রতি অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলার মদ্যপ অবস্থায় তাঁর উপর চড়াও হন এবং তাঁকে মারধর করেন। এমনকী, প্রাণনাশেরও হুমকি দেন বলে অভিযোগ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ুইও তাঁকে রক্ষা করতে পারবেন না বলে রীতিমতো শাঁসানো হয় বলেও অভিযোগ করেছেন ওই  অ্যাম্বুলেন্স চালক।  ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি ই-মেলের মাধ্যমে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মানিক ধীবর। তিনি জানান, স্থানীয় প্রশাসনে সুবিচার না দিতে পারলে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন।
ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অভিযুক্ত নিজেকে কত বড়ো দাদা ভাবে, তা আমরা দেখে নেব।
যদিও যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে হীরালাল বাউরি বলেন, এসব মিথ্যে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। কোনোদিনই মাসোহারা নেইনি। বরং ওই অ্যাম্বুলেন্স চালক বাউরি সমাজের মানুষকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে জাতিকে অপমান করেছিলেন। শুধু তারই প্রতিবাদ করেছি। তবে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হীরা বাউরিকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ