Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টিটাগড়ের প্রাক্তন কাউন্সিলার বিষ্ণু সিং গ্রেপ্তার

বুধবার বারাকপুর আদালত চত্বরে গ্রেপ্তার হলেন টিটাগড়ের কাউন্সিলার বিষ্ণু সিং। তিনি বারাকপুর থানার একটি মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন।

টিটাগড়ের প্রাক্তন কাউন্সিলার বিষ্ণু সিং গ্রেপ্তার
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার বারাকপুর আদালত চত্বরে গ্রেপ্তার হলেন টিটাগড়ের কাউন্সিলার বিষ্ণু সিং। তিনি বারাকপুর থানার একটি মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। তা বাতিল হয়ে যাওয়ার পর এদিন বারাকপুর আদালতে আত্মসমর্পণ করতে আসেন। তখন আদালত চত্বরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বারাকপুর আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক। তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে টোটোর চালানোর অনুমতি দেওয়া, এমনকী তোলাবাজির অভিযোগও রয়েছে। অন্যদিকে, জগদ্দলের কুখ্যাত অপরাধী সোনু জয়সওয়াল ওরফে তেলুয়াকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাওয়া গিয়েছে। সোনুর বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তাকে বারাকপুর আদালতে তোলা হলে পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ