Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জেলা পরিষদের মেন্টর হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন বিধায়ক

জেলা পরিষদের মেন্টর হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন বিধায়ক
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের মেন্টর হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন অশোকনগরের প্রাক্তন বিধায়ক তথা অশোকনগর-কল্যাণগড় পুরসভার ভাইস চেয়ারম্যান ধীমান রায়। এদিন মিছিল সহযোগে জেলা পরিষদে আসেন ধীমানবাবু। তাঁর হাতে দায়িত্বভার তুলে দেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পিনাকীরঞ্জন প্রধান। এরপর ধীমানবাবুকে সংবর্ধনা দেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ দীপক লাহিড়ী, জেলা পরিষদের অধ্যক্ষ আরশাদ উদ জামান প্রমুখ। দায়িত্বভার গ্রহণের পর ধীমান বলেন, সরকারের রাজ্যব্যাপী জেলা পরিষদের মেন্টর বা পরামর্শদাতা নিয়োগ করছে। আমরা একটা পরিবার। তাই পরিবারের সদস্যরা আলোচনার মাধ্যমে উন্নয়নের কাজ আরও এগিয়ে নিয়ে যাব। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা যৌথভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ