Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ প্রাক্তন অস্থায়ী কর্মীকে ফেরাল পুলিশ

ফেসবুকে আত্মহত্যার হুমকি সহ পোস্ট করে খড়দহের বাড়ি থেকে শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন অস্থায়ী কর্মী।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ প্রাক্তন অস্থায়ী কর্মীকে ফেরাল পুলিশ
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেসবুকে আত্মহত্যার হুমকি সহ পোস্ট করে খড়দহের বাড়ি থেকে শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন অস্থায়ী কর্মী। রূপম সাহা নামে ওই যুবক তাঁর আর্থিক দুর্দশা, মায়ের এবং নিজের মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাংশ এবং তাঁর নিয়োগকারী এজেন্সিকে দায়ি করেছিলেন। বিষয়টি জানার পর থেকেই উদ্বিগ্ন ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল বলেন, ‘যতদূর শুনেছি ওই ব্যক্তি লাইব্রেরিতে কর্মরত ছিলেন। তাঁর লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি ছিল না। কাজ নিয়েও কিছু অভিযোগের কথা কানে এসেছে। দেড়-দু’বছর আগে তাঁর নিয়োগকারী এজেন্সিই তাঁর চুক্তি নবীকরণ করেনি। আমাকেও বিষয়টি জানিয়েছিলেন ওই ব্যক্তি। কাজ ফিরে পেতে চেয়েছিলেন। তবে, এক্ষেত্রে প্রশাসনিকভাবে আমাদের কিছু করার নেই। মানবিক দৃষ্টিভঙ্গীতে দেখার চেষ্টা করা যেতে পারে। তবে যেভাবে আত্মহত্যার হুমকি দেওয়া হচ্ছে সেটা ব্ল্যাকমেলিং। আমরা যাদবপুর থানাকেও ঘটনাটি জানিয়ে রেখেছি।’ খড়দহের বাসিন্দার খোঁজে রহড়া থানাও নেমে পড়েছে বলে খবর। এলাকা জুড়ে তল্লাশি চলে ওসি’র নেতৃত্বে। শেষে শুক্রবার রাত দশটা নাগাদ কল্যাণনগর এলাকায় তাঁকে খুঁজে পায় পুলিশ। রূপমকে তাঁর মায়ের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ