ডিআরডিও-র তথ্য পাচার, ভেলোরে গ্রেপ্তার প্রাক্তন সেনা আধিকারিক
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ডিআরডিও-র স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে তামিলনাড়ুর ভেলোর থেকে গ্রেপ্তার করা হল বাবু নামে সেনার এক প্রাক্তন আধিকারিককে। ৫২ বছরের বাবু আগে সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন হিসাবে কর্মরত ছিলেন। ১৯৯৪ সালে তিনি অবসর নেন। তিনি ডিআরডিও-র সঙ্গেও যুক্ত ছিলেন। ডিআরডিও সূত্রে জানানো হয়েছে, এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে ৫২ বছরের বাবুর। সেই মহিলাকেই এই তথ্যগুলি তুলে দিয়েছেন তিনি। গোয়েন্দাদের সন্দেহ, তথ্যের জন্যই ওই মহিলা বাবুর সঙ্গে সম্পর্ক পাতিয়েছিলেন। ওই মহিলা কাকে এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। মহিলা পাকিস্তানের বসিন্দা কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি। এ প্রসঙ্গে এক আধিকারিক বলেন, ‘মহিলা কোন দেশের নাগরিক, তা জানতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে আইপি অ্যাড্রেস চাওয়া হবে।’ 

Advertisement

তথ্য পাচারের অভিযোগ সামনে আসার পরেই বাবুর সন্ধানে তল্লাশি শুরু হয়। তখন বাবু ভেলোরের কাছে অরনি এলাকায় গা ঢাকা দেন। সেখান থেকেই বাবুকে গ্রেপ্তার করেছে তামিলনাড়ু পুলিশ। পরে তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়।