Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ শহরে বৃষ্টির সম্ভাবনা, কখন জানুন…

সকাল থেকে ভ্যাপসা গরম। যার জেরে নাজেহাল রাজ্যের মানুষ। উত্তর থেকে দক্ষিণবঙ্গ- চিত্রটা সর্বত্রই এক। ব্যতিক্রম নয় কলকাতাও। মঙ্গলবার শহরে নামমাত্র বৃষ্টি হলেও স্বস্তি মেলেনি। তাই একটু স্বস্তির অপেক্ষায় সাধারণ মানুষ।

আজ শহরে বৃষ্টির সম্ভাবনা, কখন জানুন…
  • ১১ জুন, ২০২৫ ১১:০৬
Prefer us on Google

কলকাতা: সকাল থেকে ভ্যাপসা গরম। যার জেরে নাজেহাল রাজ্যের মানুষ। উত্তর থেকে দক্ষিণবঙ্গ- চিত্রটা সর্বত্রই এক। ব্যতিক্রম নয় কলকাতাও। মঙ্গলবার শহরে নামমাত্র বৃষ্টি হলেও স্বস্তি মেলেনি। তাই একটু স্বস্তির অপেক্ষায় সাধারণ মানুষ। আজ, বুধবার সুখবর শহরবাসীর জন্য। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে এদিন বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বঞ্চিত হবে না কলকাতা।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫.৮ মিলিমিটার।

Advertisement
সম্পর্কিত সংবাদ